ক্যানিং এ তৃণমূলের ধিক্কার মিছিল শিতলকুচির ঘটনায় - The News Lion

ক্যানিং এ তৃণমূলের ধিক্কার মিছিল শিতলকুচির ঘটনায়

 


দি নিউজ লায়নঃ    রবিবার সকাল ১০ টায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাতলা-১ ও ২, দিঘীরপাড় সহ বিভিন্ন অঞ্চলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক রাজ্যের চতুর্থ দফায় নির্বাচনে কোচবিহারের শিতলকুচির জোড় পাটিকিতে সিআরপিএফের গুলিতে মৃত তৃণমূলের কর্মীর ঘটনায় ধিক্কার মিছিল বের করে।এদিন ধিক্কার মিছিল ক্যানিং বাসস্ট্যান্ড থেকে বাজার,ঘোষপাড়া,রেল মার্কেট হয়ে বাসস্ট্যান্ডে আছে।সেখানেই একটি প্রতিবাদ সভা হয়।প্রতিবাদ সভায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য তৃণমূলের সুশীল সরদার,মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.