বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় পথচারীর মৃত্যু - The News Lion

বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় পথচারীর মৃত্যু

 


দি নিউজ লায়ন;   সীমান্তের জেলা  মুর্শিদাবাদের পূর্ব প্রান্তের  আলমপুর-শেরপুর রাজ্য সড়কের সাওপাড়া এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু  হলো এক পথচারীর।মৃতের নাম কাজেম আলি শেখ(৬২)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন  ওই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন। সেইসময় পিছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে।


 পরে বাসিন্দারা জখম অবস্থায় তাঁকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কিছুক্ষণ পর সেখানেই তিনি মারা যান। ঘটনার পর খড়গ্রাম থানার পুলিস সেখানে তদন্তে এসে ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক পলাতক বলে পুলিস জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.