নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ উঠল পায়েল সরকারের বিরুদ্ধে
দি নিউজ লায়ন; নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ উঠল পায়েল সরকারের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, এদিন তাঁর কেন্দ্রে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল।রামজীবনপুরে ১৪২ নম্বর ওয়ার্ডে এই হামলা চালানো হয়। রাত সাড়ে তিনটে নাগাদ ভোট দিতে না যাওয়ার শাসানি দেওয়া হয় বলে দাবি। একই সঙ্গে গাড়ি-বাড়ি ভাঙচুর করা হয় বলেও দাবি করেছে বিজেপি। এই হামলার পরেই সেই আহত বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি দেখা করতে যান পায়েল। আর এখানেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে তারকা প্রার্থীর বিরুদ্ধে।
পায়েল অভিযুক্ত তৃণমূল কর্মীদের বাড়িতেও যান বলে জানা গিয়েছে। এব্যাপারে কমিশন বলছে, ভোটের দিন ভোটারদের বাড়ি যেতে পারেন না প্রার্থী’। নিজের দলের কর্মীদের বাড়ি যাওয়াও নির্বাচন বিধি বহির্ভূত কাজ বলে জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে এখন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে তৃণমূলের নেতা রঘুনাথ পাত্র এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

Post a Comment