পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের ৩১ টি বুথে এজেন্ট দিতে পারলো না বিজেপি - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের ৩১ টি বুথে এজেন্ট দিতে পারলো না বিজেপি

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার দু'একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের মোট ৪০৭ টি বুথের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রতিটি বুথে এজেন্ট বসিয়েছিল।  বিজেপি ৩১ টি বুথে এজেন্ট বসাতে  পারেনি এবং সংযুক্ত মোর্চার প্রার্থী ১০০টিরও বেশি বুথে এজেন্ট দিতে পারেনি। তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ ধাড়ার জয় কেবলমাত্র সময়ের অপেক্ষা।


 তিনি বলেনপ্রতিটি বুথে যে ভোট হয়েছে তা এজেন্ট দের কাছ থেকে জানার পর আমরা বিশ্লেষণ করে দেখেছি  যে বিজেপি প্রার্থী শিবরাম দাস কে প্রায় ১৫ হাজার ভোটে হারিয়ে তৃনমূলের প্রার্থী অরূপ ধাড়া জয়লাভ করবে। তবে  সংযুক্ত মোর্চা  চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে তেমন কোনো দাগ কাটতে পারেনি বলে তিনি জানান। তিনি বলেন যারা প্রতিটি বুথে এজেন্ট দিতে পারেনি তারা জয়ের স্বপ্ন দেখে কি করে।


 তাই চন্দ্রকোনার বাসিন্দারা চন্দ্রকোনা আসন থেকে তৃনমূলের  প্রার্থী অরূপ ধাড়া জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহার দিবেন বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী চেষ্টা করেছিল বিজেপিকে মদত দেওয়ার। তবে তাদের সে চেষ্টা সফল হয়নি ।দলীয় কর্মী ও নেতৃত্বরা সজাগ ছিলেন তাই দলের প্রার্থীর জয় নিয়ে আমরা চিন্তিত নয়, শুধু সময়ের অপেক্ষা বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.