ব্যবসায়ীকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু ব্যবসায়ীর, চাঞ্চল্য কোচবিহারে - The News Lion

ব্যবসায়ীকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু ব্যবসায়ীর, চাঞ্চল্য কোচবিহারে

 


দি নিউজ লায়নঃ    বুধবার সকাল দশটা নাগাদ কোচবিহার পুরসভার 4 নম্বর ওয়ার্ডে এক সোনার দোকানের ভিতর গুলি করে খুন করা হয় দোকানের মালিক প্রাণতোষ সাহাকে।  স্থানীয় বাসিন্দাদের দাবি মুখে কালো কাপড় ঢাকা 2 জন দুষ্কৃতী বাইকে করে সে দোকানে ঢুকে গুলি করে থাকে। আটকাতে গেলে স্থানীয় বাসিন্দাদের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ শুরূ হয়। পুলিশের ওপর হামলা হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে। 


ভাজপার মদতপুষ্ট দুষ্কৃতি রা হামলা চালায় বলে পুলিশ সূত্রে দাবি। পরিকল্পিত ভাবে বাঁশ লাঠি নিয়ে হামলা চলে। পুলিশের ওপর ইটবৃষ্টি হয়। প‍রিস্থিতি সামাল দিতে টিয়ার গ‍্যাসের সেল ফাটায় পুলিশ। কোচবিহার জেলা পুলিশ সুপার দেবাশীষ ধর এই বিষয়ে বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ তদন্ত না হলে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তি শোনা এবং সুদের কারবার করত। সুতরাং কারো সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকলেও থাকতে পারে। বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.