নন্দীগ্রামের সোনাচূড়ায় বোমাবাজি - The News Lion

নন্দীগ্রামের সোনাচূড়ায় বোমাবাজি

 


দি নিউজ লায়ন;  নন্দীগ্রামের নন্দীগ্রামের এক নম্বর ব্লকের নেতাজিনগরে সোনাচূড়ায় বোমাবাজির অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, রাতভর বোমাবাজি করা হয়েছে। সকালেও বোমাবাজি করা হয়েছে। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সঙ্গে ভয় দেখানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। শুধু নন্দীগ্রাম নয়, দ্বিতীয় দফার ভোটের সকাল থেকেই বিভিন্ন এলাকায় দফায় দফায় অশান্তির খবর মিলেছে। 


পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল। দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এদিকে, ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষে জখম বেশ কয়েকজন বিজেপি ও এক তৃণমূল কর্মী। 


তৃণমূলের অভিযোগ, রাতে ক্যাম্প অফিস সাজানোর সময় হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তোলে বিজেপি। এছাড়ও  সংঘর্ষে উত্তপ্ত গোসাবা। আমতলি অঞ্চলে আক্রান্ত তৃণমূল। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.