করোনা আক্রান্ত কাঁথির উপ সংশোধনাগারে ১৪ জন বিচারাধীন বন্দী - The News Lion

করোনা আক্রান্ত কাঁথির উপ সংশোধনাগারে ১৪ জন বিচারাধীন বন্দী

 


 দি নিউজ লায়ন;   করোনা থাবা বসালো কাঁথির উপ সংশোধনাগারে। এবার কাঁথির উপ সংশোধনাগারে ১৪ জন বিচারাধীন বন্দী আক্রান্ত হলেন। খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বিচারাধীন বন্দীর ও তার পরিবারের সদস্যদের মধ্যে। আক্রান্ত বিচারাধীন বন্দীরা উপ সংশোধনাগারে চিকিৎসাধীন বলে জানাগেছে। কাঁথি আদালতে আসা আসামীদের করোনা করোনা পরীক্ষা পর আদালতে তোলা হবে বলে বিষব সূএে জানাগেছে। কাঁথির উপ সংশোধনাগারে দ্বায়িত্ব থাকা কাঁথি মহকুমা শাসক অদিত্য বিক্রম মোহন ইরানীকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তাই কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


কাঁথির উপ সংশোধনাগারে ১৪ জন বিচারাধীন বন্দী করোনা আক্রান্তের কথা স্বীকার করে নেয় কাঁথি পুরসভা স্বাস্থ্য আধিকারিক ডঃ অনুতোষ পট্টনায়েক। তিনি বলেন " এটা সত্যি কথা। গত পরশুদিন দু'জন করোনা আক্রান্ত হয়েছিলেন। আবারও ১২ জন কাঁথির উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দী করোনা আক্রান্ত হয়েছেন। তারা সকলেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তাদের পৌরসভা স্বাস্থ্যদপ্তর থেকে সমন্ত চিকিৎসা নিদেশিকা, ঔষুধ, মাক্স ও স্যানিটেজার দেওয়া হয়েছে।


 আরও বলেন কারা কতৃপক্ষ তাদের জন্য আলাদা রুমে ব্যবস্থা করেছেন। স্থানীয় প্রশাষন ও পুর প্রশাষন মিটিং করে আমরা স্থির করেছি যদি সেভ হোমে পাঠাতে চান তাহলে আমরা নিয়ে নিবো "। এই বিষয়ে কাঁথি পুরসভা প্রশাষক সিদ্ধার্থ মাইতি বলেন " জেলের বিষয়টি আমাদের অধীনে নয়, এটা জেল সুপারের অধীনে। কাঁথিতে দ্রুত সেভ হোম চালু করা হবে। স্বাস্থ্য আধিকারিক সঙ্গে একটি মিটিং করেছি। আগামী কাল হয়তো কাঁথি উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দীদের স্থান্তরিত করা হবে "।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.