স্থানীয় নেতাদের সম্মান দেয় না,সবই তৃণমূল ও সিপিএম থেকে নেওয়া, মমতা - The News Lion

স্থানীয় নেতাদের সম্মান দেয় না,সবই তৃণমূল ও সিপিএম থেকে নেওয়া, মমতা

 


দি নিউজ লায়ন;   সোমবার চতুর্থ দফা নির্বাচনী প্রচারে জোরকদমে ঝাঁপিয়ে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলি জেলার চুঁচুড়া , কোন্নগর ও চন্ডী তলা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃনামুলের প্রার্থী অসিত মজুমদারের সমর্থনে, উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক এর সমর্থনে কোন্নগরে এবং চন্ডীতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বাতী খোন্দকার  এর সমর্থনে হুগলিজেলার চন্ডীতলা এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি টি জনসভাতে মানুষের ভিড় ছিল উপচেপড়া ।


তবে মহিলাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো । প্রচন্ড গরম কে উপেক্ষা করেও হাজার হাজার মানুষ ওই নির্বাচনী সভায় সামিল হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বলেন লকেট ছিল সারদার গলার লকেট। সাংসদ হয়েছে এখন আবার বিধায়ক হতে নেমেছে। বিজেপির প্রার্থী নেই, টাকার জন্য ভোটে দাঁড়িয়েছে লকেট, সবই তৃণমূল ও সিপিএম থেকে নেওয়া, বিজেপি স্থানীয় নেতাদের সম্মান দেয় না। যদি লকেট বিধায়ক হয় তাহলে সাংসদ পদ ছাড়বে তো, যদিও লকেট জিততে পারবে না, শুধুমাত্র টাকার জন্য এখানে দাঁড়িয়েছে লকেট বলে  জানান মুখ্যমন্ত্রী। লুচি যত ফুলবে বিজেপি ততই জ্বলবে বলে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন আমি কাজ করি হৃদয় দিয়ে ভক্তি দিয়ে। 


 বিজেপি হচ্ছে ছদ্দবেশী শয়তান। বিজেপিকে খেলার মাঠ থেকে বোল্ড আউট করে দিতে হবে,বিজেপিকে রাজনৈতিক ভাবে কবর দিতে হবে।শুধু কাজ না করে ওরা ভাষণ দিচ্ছে,আর বড় বড় কথা বলছে।  ওদের মিথ্যা কথা কেউ বিশ্বাস করে না।আমরা বঙ্গ ভঙ্গ হতে দেবো না। বিজেপিকে মাঠ খালি করে বের করে দিতে হবে। বাংলা বাংলায় থাকবে। বিজেপি হল ব্যাঙ্গাচি, তাই আমাকে ভেংচি কাটে। বাংলার মানুষ বাংলা জয় করবে। তৃণমূল আগামী দিনে  সারা দেশকে পথ দেখাবে।  ভোটের আগেই আমার পায়ে চোট করে দিল ইচ্ছে করে, যাতে আমি বের হতে না পারি, আমি বলি আমার একটা পা  ভাঙ্গা তো কি হয়েছে মা-বোনের দুটো পা রয়েছে। এখন এক পায়ে বাংলা জয় করবে তৃণমূল,দুটো পায়ে দিল্লী জয় আগামী দিনে করতে  হবে। জেসপ, ডানলপের কথা আমি বলেছিলাম কেন্দ্রকে, কিন্তু আমার কথা কেন্দ্র শোনেনি ।


তিনি বলেন বাংলার  প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছি, বাংলার ছেলে মেয়েদের শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি, বিনা পয়সায় মানুষদের চাল দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে আগামী দিনে বিনা পয়সায় রেশন বাড়িতে পৌঁছে দেবে। সিঙ্গুরে শিল্প হবে,বাংলার ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। কয়েকটা গদ্দার, মীরজাফর বাংলার ঐতিহ্য নষ্ট করতে পারবে না। ফুরফুরা শরীফ থেকে এক গদ্দার বেরিয়েছে। তার সম্পর্কে কিছু না বললেও ভালো ।যারা বাংলার সংস্কৃতিকে জানেনা তারা বাংলায় এসে শুধু বড় বড় কথা বলে। যারা বাংলায় থাকেন সেই হিন্দিভাষী মানুষেরা গদ্দার নয় এবং বহিরাগত গুন্ডারা এসে বাংলায় অশান্তি করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ সজাগ রয়েছে। আমরা বাংলাকে গুজরাট হতে দেবোনা। বাংলা বাংলায় থাকবে। তিনি বাড়ির মায়েদের বলেন বাড়ির হাতা খুন্তি ঠিকভাবে রাখবেন।


 কোন গুণ্ডা যদি এসে বদমাশি করে তাহলে সেই হাতা খুন্তি দিয়ে তাদের শায়েস্তা করবেন। যারা বাংলার মা-বোনেদের অপমান করে বাংলার সংস্কৃতিকে নষ্ট করে সেই বিজেপিকে বাংলায় আপনারা জায়গা করে দেবেন না। বাংলার দশ কোটি মানুষকে স্বাস্থ্য পরিষেবার জন্য  স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছি, যারা স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড এখনও পাননি তারা আগামী দিনে পেয়ে যাবেন। আয়ুষ্মান যোজনার কথা বলছে কেন্দ্র সরকার। ওই প্রকল্পে টাকা দিতে হয় কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্পে কাউকে এক টাকা দিতে হয় না। বিজেপি কৃষকদের কথা বলছে,ওরা কৃষক বিরোধী,কৃষকদের জন্য কিছু করেনি, বাংলার সরকার কৃষকদের পাশে রয়েছে, আগামী দিনে কৃষকদের উন্নয়নে আরো কাজ করা হবে। সিঙ্গুরে শিল্প তৈরি হবে বেকার যুবকদের বেশি বেশি করে কাজের ব্যবস্থা করা হবে। আপনারা বিজেপির মিথ্যা কথায় ভুলবেন না। বিজেপির মত মিথ্যাবাদী রাজনৈতিক দল সারা বিশ্বে নেই।তাই তিনি জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃনমূলের প্রার্থীদের ভোট দিয়ে বাংলা থেকে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে উৎখাত করার ডাক দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.