নন্দীগ্রামে ৯০ শতাংশ ভোট পেয়ে তৃণমূল জিতবে, মমতা - The News Lion

নন্দীগ্রামে ৯০ শতাংশ ভোট পেয়ে তৃণমূল জিতবে, মমতা

 


দি নিউজ লায়নঃ   নন্দীগ্রামে তৃণমূল জিতবে। নন্দীগ্রামে 90 শতাংশ ভোট পেয়ে তৃণমূল জিতবে, তাই নন্দীগ্রাম নিয়ে চিন্তা নেই। চিন্তা হচ্ছে গণতন্ত্র নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মদতে এবং তার নির্দেশে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে। একতরফাভাবে বিজেপিকে মদত দিচ্ছে ভোট লুট করছে। গণতন্ত্রের পক্ষে এই প্রবণতা বিপদজনক। হাতজোড় করে জাতীয় নির্বাচন কমিশনকে অনুরোধ করছি ব্যবস্থা নিন না হলে পরিস্থিতি ভয়ংকর হবে। 


আমাকে সকালে সুফিয়ান ফোন করে জানায় বয়ালে ভোট লুট হচ্ছে তারপরই এখানে আসার সিদ্ধান্ত নিই। এখানে এসে দেখি বিজেপির গুন্ডারা ছাপ্পা ভোট দিচ্ছে। সাধারণ মানুষ ভোট দিতে পারছেনা। বয়ালে ভোটে চিটিংবাজি হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের কোনো ভূমিকাই নেই। কেন্দ্রীয় বাহিনীকে দোষ দিই না কারণ ওরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন সেই নির্দেশ মেনে চলে। বিজেপি বহিরাগত গুন্ডাদের ঢুকিয়ে ভোট লুট করছে এখানে যে প্রার্থী হয়েছে তার পরিকল্পনায় বুথ দখল  হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। 


সকাল থেকে অভিযোগ জানিয়ে আসছি কিন্তু কোন পদক্ষেপ হয়নি। বিজেপি ফোন কর পার্টি । মহিলা সাংবাদিকদেরও শ্লীলতাহানি করছে। আমাদের একাধিক কর্মীকে মারধর করা হয়েছে। বয়ালে আমাদের এজেন্টকে মেরে বের করে দেয়া হয়েছে। সবংয়ে আমাদের কর্মী বিজেপির গুন্ডাদের হাতে মার খেয়ে মাথা ফেটেছে কেশপুর খানাকুলের আমাদের কর্মী খুন হয়েছে। তারপরেও মানুষকে ভয় পাওয়ানো যাবে না। এত কিছু করেও নন্দীগ্রামে জিততে পারবেনা নন্দীগ্রামে তৃণমূল জিতবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.