ডিজে বাজিয়ে গৌতম দেবের বাইক র্যালিতে সমর্থকদের ঢল নামলো সোমবার
দি নিউজ লায়ন; ডিজে বাজিয়ে গৌতম দেবের বাইক র্যালিতে সমর্থকদের ঢল নামলো সোমবার। হাতে গোনা কয়েকটা দিন তবে তাতে বিন্দু মাত্র চাপ নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর।পাল্টা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত বেশী ফুরফুরে দেখাচ্ছে তাঁকে।
যখন বিপক্ষ শিবির ভোট দিন মন্ত্র আওড়ে দিন-রাত ঘেমে নেয়ে অস্থির ঠিক সে সময়ও চনমনে মেজাজে জনসংযোগ ধরে রাখছেন ডাবগ্রাম ফুলবাড়ির তৃনমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক গৌতম দেব। সোমবার সে ফুরফুরে মেজাজেই ফুলবাড়ি-২এ হুট খোলা জিপে প্রচার সারলেন তিনি। যার সমর্থনে এদিন বিশাল বাইল র্যালি চলে। বাড়ি-বাড়ি নিজ বিধানসভা এলাকার প্রতিটি দরজায় পৌঁছেছেন গৌতম দেব।

Post a Comment