দেশে সংক্রমণ ও মৃত্যুর নতুন বিশ্বরেকর্ড
দি নিউজ লায়ন; দেশে হু হু করে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার তা পৌঁছে গেল সাড়ে তিন লাখের দোরগোড়ায়। পাশাপাশি দৈনিক মৃত্যুও আড়াই হাজার ছাড়াল এই প্রথমবার। গত ২৪ ঘণ্টায় দু’লক্ষাধিক সুস্থ হয়ে উঠলেও গত এক সপ্তাহ ধরে সক্রিয় রোগী বাড়ছে এক লাখেরও বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। সব মিলিয়ে গত বছর থেকে এখনও অবধি আক্রান্ত হলেন ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার ২ হাজার ৬২৪ মৃত্যু হওয়ায় এখনও পর্যন্ত প্রাণ হারালেন ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন।

Post a Comment