রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা - The News Lion

রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা

 


দি নিউজ লায়ন;  রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। হামলার অভিযোগ তৃণমূলের দিকে। এদিন রানিনগরের ১৭৬ নম্বর বুথে যাওয়ার সামনে সশস্ত্র দুষ্কৃতীরা তাঁর গাড়ি আটকিয়ে লোহার রড দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এছাড়াও মহিলা ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। 


এদিন রানিনগরে ১৭৬ নম্বর বুথে মহিলা ভোটারদের বাধা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে সকালেই বুথে চলে আসেন বিজেপি প্রার্থী মাতোয়ারা খাতুন। আর তখনই তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠি,লোহার রড বোমা নিয়ে হামলা চালানো হয়। এমনকী প্রকাশ্যে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে বিজেপি প্রার্থী। এই ব্যাপারে  তৃণমূল প্রার্থী বলেন, হারবে বুঝেই এই সব অভিযোগ করছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.