পান্ডবেশ্বরে অমিত শাহ - The News Lion

পান্ডবেশ্বরে অমিত শাহ

 


দি নিউজ লায়ন;  পান্ডবেশ্বরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ"" পাল্টিরাম প্রার্থী""জীতেন্দ্র তিওয়ারির সমর্থনে জনসভা করতে এসে পথসভার মত মানুষের উপস্থিতি দেখে গেলেন।কার্যত বাঙলাতে "" পাড়ার ছেলে""র মত প্রচারে আসা  দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পান্ডবেশ্বরের মাদারবুনি তে প্রচারে এলেন,বক্তব্য শুরু করলেন আর উপস্থিত আড়াই হাজার মানুষের মধ্যে আবার বহু মানুষ মাঠ ছাড়তে লাগলেন।


অমিত শাহ মঞ্চে উঠেই তাই সম্বর্ধনার "" নাটকে"না গিয়ে বক্তব্য দিলেন আর মাত্র ২০ মিনিট সেই একই মুখস্থ করা ইস্যু "" দিদি আর ভাইপো""বলে সোজা গাড়িতে চড়লেন।পান্ডবেশ্বরের টিএমসি প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষ করলেন,""স্বরাষ্ট্রমন্ত্রীকে পান্ডবেশ্বরের মানুষ দেখিয়ে দিলেন যে তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে নেই।ধন্যবাদ পান্ডবেশ্বরের মানুষকে।""

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.