ভাটপাড়ায় বোমাবাজিতে প্রাণ গেল এক কলেজ ছাত্রের - The News Lion

ভাটপাড়ায় বোমাবাজিতে প্রাণ গেল এক কলেজ ছাত্রের

 


দি নিউজ লায়নঃ  ভোট মিটলেও উত্তর 24 পরগনার ভাটপাড়ায় ভাজপার সন্ত্রাস অব্যাহত। সপ্তাহ ঘোরার আগে ভাটপাড়ায় ফের খুন। এবার 19 বছরের কলেজছাত্রকে বোমা মেরে খুনের অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে। নিহতের নাম অনুরাগ সাউ। তিনি স্নাতকের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে বোমাবাজি শুরু হয়। সেই সময়ে দুষ্কৃতিরা অনুরাগকে লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোড়ে। 


বোমার ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। যদিও অনুরাগের পরিবারের দাবি, তাকে লক্ষ্য করে দুষ্কৃতিরা বোমা ছোড়ে নি। বাইরে বোমাবাজির শব্দ পেয়ে কি হয়েছে দেখতে বাড়ির বাইরে বেরিয়েছিল সে। সেই সময় বোমার আঘাতে জখম হয়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী যায়। জগদ্দল, ভাটপাড়া, কাঁকিনাড়া অঞ্চলে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং র‍্যাফ। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে অর্জুন সিংয়ের গুন্ডাবাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। এই দুষ্কৃতিরা এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। 


প্রতিদিন তৃণমূল পার্টি অফিস ভাঙা হচ্ছে এবং কর্মীদের ওপর হামলা হচ্ছে। এদিন ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডে বোমাবাজি করা হয় ওই এলাকার তৃণমূল কর্মীদের ভয় দেখানোর জন্য। দুর্ভাগ্যজনক ভাবে সেই বোমের আঘাতে তরতাজা এক কলেজছাত্রের মৃত্যু হল। একাধিকবার পুলিশকে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশের নিষ্ক্রিয়তার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে। অবিলম্বে পুলিশ দুষ্কৃতিদের গ্রেফতার করে ব্যবস্থা নিক না হলে ভোটের ফলাফল বেরোনোর পর ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক সন্ত্রাস হবে বলে আশঙ্কা তৃণমূলের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.