পঞ্চম দফার ভোটে নজর কাড়া প্রার্থী হিসাবে কাদের নাম উঠে আসছে ? - The News Lion

পঞ্চম দফার ভোটে নজর কাড়া প্রার্থী হিসাবে কাদের নাম উঠে আসছে ?

 


দি নিউজ লায়ন;  পঞ্চম দফার ভোটে নজর কাড়া প্রার্থী হিসাবে প্রথমেই উঠে আসছে বিধাননগরের দুই প্রার্থী সুজিত বসু ও সব্যসাচী দত্তের নাম। তৃণমূলের দুই পুরনো সহকর্মী এবারে মুখোমুখি প্রতিদ্বন্ধীতায়। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সুজিত বসুকে এবারে রীতিমতো  টক্কর দিচ্ছেন বিজেপির সব্যসাচী দত্ত। কলকাতা সংলগ্ন  রাজারহাট-গোপালপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির পোড় খাওয়া রাজনীতিবিদ শমীক ভট্টাচার্য্য। মূলত এই কেন্দ্রে আনকোরা প্রার্থীর সঙ্গে পোড় খাওয়া রাজনীতিবিদের লড়াই এবারে অন্যতম নজরমুখী কেন্দ্র হয়ে থাকবে।  


 শিলিগুড়ি কেন্দ্রে দাপুটে বাম নেতা অশোক ভট্টাচার্য্য দাঁড়িয়েছেন বাম কংগ্রেস আইএসএফ জোটের হয়ে। তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের হেভিওয়েট নেতা ওমপ্রকাশ মিশ্র। ফলে এই কেন্দ্রের দিকেও রাজনৈতিক মহলের নজর যে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কামারহাটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মদন মিত্র। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। দুই প্রার্থীর লড়াই যে কামরহাটিকে জমজমাট করে তুলবে তা নিঃসন্দেহে বলাই যায়। 


বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এবারের ভোটে আলাদা করে নজর কড়েছেন বারাসতের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী।  তাঁর বিরুদ্ধে লড়াইতে রয়েছেন বাম কংগ্রেস আব্বাস জোটের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। রয়েছেন বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায়ও। ত্রিমুখী লড়াইয়ে এবার বারাসতে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা স্পষ্ট।  উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়িকেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের মন্ত্রী গৌতম দেব।  কলকাতা সংলগ্ন দমদম কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের অপর এক মন্ত্রী ব্রাত্য বসু। বরানগর কেন্দ্র থেকে লড়ছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্র। তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূলের তাপস রায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.