মোদি বাংলাদেশে দাঁড়িয়ে জয় বাংলা বলতে পারেন আর এখানে তৃণমূল জয়বাংলা বললে গায়ে জ্বালা ধরে, অভিষেক
দি নিউজ লায়ন; ১। নরেন্দ্র মোদির বাংলাদেশে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে জয় বাংলা বলতে পারেন আর এখানে তৃণমূল জয়বাংলা বললে গায়ে জ্বালা ধরে। বিজেপি বাংলা কে অপমান করতে চায় এদের যোগ্য জবাব দিতে হবে।
২। যারা বাঙ্গালির রক্তের বিনিময়ে বাংলা দখল করতে চাইছে তাদের বাংলা থেকে রাজনৈতিকভাবে উৎখাত করতে হবে বুলেট এর জবাব ব্যালটে দিতে হবে। শীতলকুচি তে যারা 5 জনকে খুন করল তাদের ছাড়া হবে না।
৩। দিল্লির রিমোর্ট কন্ট্রোল সরকার চান নাকি বাংলার নিজের মেয়েকে চান তা আপনাদের ঠিক করতে হবে। তৃণমূল সরকারকে আপনারা নিজেদের কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বলেন তাই করেন আর দিল্লি থেকে আসা নেতারা অনেক কথা বলবেন কিন্তু কিছুই করবেন না আপনি ওদের কিছু বলতেও পারবেন না। সিদ্ধান্ত আপনার।
৪। আমরা সবাই নাগরিক আমরা প্রত্যেকে ভোট দিই তাহলে আবার কিসের নাগরিকত্ব বাংলায় এনআরসি সিএএ কিছুই হবে না। তৃণমূল করতে দেবে না মমতা করতে দেবেন না আপনারা নিশ্চিন্তে ভোট দিন একজন বাঙালিকে বাংলা থেকে তাড়ানো যাবে না।
৫। দিল্লি সরকার শুধু ভাষণ দেয় কাজের কাজ কিছু করে না কিন্তু বাংলায় আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন স্বাস্থ্য পাচ্ছেন শিক্ষা পাচ্ছেন ভারতের আর একটা কোন সরকার দেখান যারা বিনামূল্যে স্বাস্থ্য শিক্ষা খাদ্য দিচ্ছে গোটা বিশ্বে এর নজির নেই আপনারাই ঠিক করুন দিল্লির নেতাদের ভাষণ শুনবেন না বিনামূল্যে ঘরে বসে রেশন নেবেন।

Post a Comment