বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে পাহাড়ের তিনটি আসনে আমাদের জয় নিশ্চিত, প্রত্যয়ী গুরুঙ
দি নিউজ লায়ন; বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে পাহাড়ের তিনটি আসনে আমাদের জয় নিশ্চিত - পাতলেবাসের বুথে সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করে প্রত্যয়ী মোর্চা নেতা বিমল গুরুং। শনিবার সকাল সকাল ভোট দেন সস্ত্রীক গুরুঙ। চোখেমুখে চেনা আত্মবিশ্বাস। ভোট দিয়ে বেরিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন বিজেপিকে। গুরুঙ বলেন, পাহাড়ের মানুষের সঙ্গে প্রায় এক দশক ধরে বিশ্বাসঘাতকতা করে আসছে বিজেপি।
একের পর এক টোপ দিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়ে তাদের সরলতার সুযোগ নিয়ে ভোটে জিতেছে তারা। আর ভোট মিটে যাওয়ার পর পাহাড় কে বঞ্চনা করেছে। পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান থেকে পাহাড়ের 11 জনজাতিকে 'আদিবাসী' স্বীকৃতি দেওয়া-কোনও দাবিই পূরণ হয়নি। শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বিশ্বাসঘাতকতা করেছে পাহাড়ের মানুষের সঙ্গে। এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে ভোট দিচ্ছেন পাহাড়ের মানুষ।
তাই জয় নিশ্চিত। একইসঙ্গে তিনি নিশ্চিত বাংলায় মমতার নেতৃত্বে তৃতীয় তৃণমূল সরকার হচ্ছে ।ভাজপার কোন অস্তিত্ব থাকবে না বাংলায়। পাহাড়ে যেমন তারা নাস্তানাবুদ হবে তেমনি বাংলার অন্যপ্রান্তেও বিজেপি হারবে। মমতা মুখ্যমন্ত্রী হচ্ছেন। ভাজপাকে আক্রমণের পাশাপাশি তিনি খোঁচা দিয়েছেন বিনয় তামাং, অনিত থাপাদের। তার সাফ কথা পাহাড়ের লড়াই বিমল গুরুঙের সঙ্গে বিজেপির। এখানে বাকিরা কোন ফ্যাক্টর নয়। ওদের জামানত জব্দ হবে। সব মিলিয়ে বৃষ্টিভেজা ঠান্ডা পাহাড়ে ফুরফুরে মেজাজে বিমল গুরুং।
Post a Comment