ভোটের আগে ফের উত্তপ্ত নানুর
দি নিউজ লায়নঃ ফের উত্তপ্ত নানুর। এদিন বিজেপির বৈঠকে বোমা-বন্দুক নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি বীরভূমের নানুরের গোপডিহি গ্রামে।যদিও এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, সোমবার গ্রামে প্রচারে আসবেন নানুরের বিজেপি প্রার্থী। সেই কারণে তাঁরা একটি দলীয় বৈঠক করছিলেন শনিবার রাতে। অভিযোগ, তখনই তাঁদের উপর হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমা, গুলি নিয়ে হামলা চালায় প্রায় ২৫ থেকে ৩০ জন দুষ্কৃতী। এই ঘটনায় আজ সকাল থেকে এলাকা থমথমে। ঘটনাস্থলে রয়েছে নানুর থানার পুলিশ।

Post a Comment