পাহাড়ের পর এবার সৈকত শহরেও টয় ট্রেনের মজা নিতে পারবেন পর্যটকেরা
দি নিউজ লায়ন; পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বেড়াতে এসে অনেক পর্যটক বেড়তে যান পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্য সংলগ্ন সৈকত উদয়পুর-তালসারিতে। উদয়পুরের প্রাকৃতিক পরিবেশের আনন্দ নিতে যাওয়া পর্যটকদের এতোদিন সেই পথ যেতে হতো ভাড়া গাড়ি কিংবা মোটর ভ্যানে চড়ে। এবার সেই পথ যাওয়া যাবে ট্রেনে চড়েই। এতে বিশেষ করে উপকৃত হবেন বয়স্ক পর্যটকরা। ফলে দিঘার সৈকতে বসে এখন আর শুধু সমুদ্রের শোভা উপভোগ নয়।
সেই সাথে এবার টয় ট্রেনে চড়েও তা মিলবে। দিঘা মোহনা থেকে উদয়পুর-তালসারি পর্যন্ত চালু হল টয় ট্রেন। এক কথায় দার্জিলিংয়ের আকর্ষণ এবার দিঘাতেও মঙ্গলবার ওই টয় ট্রেন সার্ভিস চালু করল দিঘা উন্নয়ন পর্ষদ। সমুদ্রের পাড় বরাবর ছুটবে ট্রেন। ফলে পর্যটকের সঙ্গে এবার টানা ৩ কিলোমিটার পথ ছুটে চলবে সমুদ্রের সৌন্দর্যও। পর্যটকেরাও বেশ আনন্দ পেয়েছেন এই পরিষেবা চালু হওয়ায় । হাওড়া থেকে আসা বাবুয়া ঘোষ কিংবা বাঁকুড়া থেকে সপরিবারে বেড়াতে আসা শম্পা করেরা জানিয়েছেন এর ফলে দিঘা আরো আকর্ষিত হয়ে উঠলো।
তাঁরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরেই দিঘা সত্যি করে পর্যটকদের কাছে বেড়াবার যায়গা হয়ে উঠেছে। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন রাজ্যে বিগত বাম সরকারের আমলে অবহেলিত দিঘার চেহারা আমুল বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের জন্যে নিত্য নতুন আকর্ষন বৃদ্ধি ঘটাচ্ছেন তিনি ।সেই সাথে দিঘা সহ জেলার অন্যান্য সৈকত শহর গুলির পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ মাধ্যমের উন্নতি ঘটিয়েছেন তিনি।

Post a Comment