আশা কর্মীদের হুমকি লকেটের - The News Lion

আশা কর্মীদের হুমকি লকেটের

 


দি নিউজ লায়ন;   গাড়ি ভাঙ্গার নাটক তেমন না জমায় হুগলির কারবালা মোড়ে একটি বুথে ঢুকে পড়েন লকেট। কিছু না পেয়ে বুথের বাইরে করোনা সতর্কতায় মাস্ক-স্যানিটাইজার নিয়ে দায়িত্বপ্রাপ্ত আশা কর্মীদের ওপর চড়াও হন তিনি। লকেট অভিযোগ করতে শুরু করেন ভোট প্রভাবিত করেছেন আশা কর্মীরা অভিযোগ শুনে কার্যত আকাশ থেকে পড়েন তারা রীতিমতো পুলিশি কায়দায় আশা কর্মীদের পরিচয় পত্র খতিয়ে দেখতে শুরু করেন।


 লকেটের চূড়ান্ত অসভ্যতা যখন চলছে তখন কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনকি বুথে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার বা অন্য কোনো অধিকারিকও কোনো প্রতিবাদ করেনি। প্রশ্ন উঠছে, যে কাজ প্রিসাইডিং অফিসারের সেক্টর অফিসারের সেই কাজ কিভাবে করছেন লকেট? প্রশ্ন করতেই বুথ ছেড়ে পালিয়ে যান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.