সপ্তম দফার ভোটে নজর কাড়ছেন কোন হেভিওয়েটরা
দি নিউজ লায়ন; কাল রাজ্যের ৫ জেলার ৩৪ আসনে নির্বাচন। কলকাতার ৪টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি, পশ্চিম বর্ধমানের ৯টি, মালদহের ৬টি ও মুর্শিদাবাদের ৯টি আসনে ভোট। এই ভোটে একাধিক তারকা প্রার্থীর ভোট ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামীকাল। এবারের ভোটে বিশেষ করে সবার চোথ ভবানীপুরে।
খোদ মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র বলে পরিচিত এই আসনে এবার তৃণমূলের তুরুপের তাস শোভনদেব চট্টোপাধ্যায়। এবারের নির্বাচনে তাঁর প্রতিপক্ষ বিজেপি-র রুদ্রনীল ঘোষ। একসময়ে বাম রাজনীতি, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ তিনি। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনি এবারের ভোট ময়দানে।
এদিকে কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লড়ছেন অবোধ কিশোর গুপ্তা। এবারের বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। আর তার সঙ্গে লড়াইয়ে নামছেন সিপিআইএম প্রার্থী রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হালিমের ছেলে ফুয়াদ হালিম। পেশায় তিনি চিকিৎসক।
পশ্চিমবর্দমানের জামুড়িয়ার এবার সংযুক্ত মোর্চার প্রার্থী বামেদের তাবড় নাম ঐশী ঘোষ। অন্যদিকে, কয়লা বলয়ের পাণ্ডবেশ্বরে এবার নিজের এলাকায় বিজেপির টিকিটে ভোট ময়দানে নামছেন জিতেন্দ্র তিওয়ারি। এ বারের রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার আর তার সঙ্গে লড়ছেন বিজেপি প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক সুব্রত সাহা।
আসানসোল দক্ষিণ কেন্দ্রে যুযুধান তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা সায়নী ঘোষ ও ফ্যাশন ডিজাইনার থেকে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল। আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। তাঁর বিরুদ্ধে বিজেপি এবার প্রার্থী করেছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।
পাণ্ডবেশ্বর কেন্দ্র থেকে এবারে বিজেপি-র টিকিটে প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ীও এ বার প্রথম বার রাজনীতির ময়দানে।

Post a Comment