বুথ থেকে তুলে নিয়ে গিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে বেধড়ক মার। মাথায় পড়ল ১৪ সেলাই
দি নিউজ লায়ন; উত্তর 24 পরগনার বীজপুর কাঁচরাপাড়ায় ভাজপা সাংসদ অর্জুন সিংয়ের গুন্ডা বাহিনীর তান্ডব। বুথ দখলের চেষ্টা থেকে তৃণমূল কর্মীদের ওপর হামলা বাদ গেলোনা কিছুই। বীজপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উৎপল দাসগুপ্তকে মেরে মাথা ফাটিয়ে দেয় ভাজপার দুষ্কৃতি বাহিনী। তৃণমূলের অভিযোগ, ১৬৭ নম্বর বুথ থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে মাথা ফেটে যায়। কাঁচড়াপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর ছিলেন তিনি। আহত উৎপলকে ভর্তি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে।
সেখানে তার মাথায় ১৪টি সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে। কাঁচরাপাড়া 8 নম্বর ওয়ার্ড তৃণমূলকর্মী গোপাল দাস তার বাড়িতে বোমাবাজি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় বীজপুর থানার পুলিশকে। ভোটের দিন বোমাবাজিতে উত্তপ্ত এলাকা। নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার মানুষ এমনটাই অভিযোগ। বীজপুরে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর অভিযোগ, কাঁচরাপাড়ার একাধিক বুথের তৃণমূল এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। মহিলা ভোটারদের ভয় দেখানো হচ্ছে।
বেশ কয়েকটি বুথে তিনি নিজে গিয়ে এজেন্ট বসিয়েছেন। দুষ্কৃতিদের তাড়া করে এলাকাছাড়া করেছেন। কেন্দ্রীয় বাহিনী কোনরকম উদ্যোগ নেয়নি। তাদের সামনেই এজেন্টদের ভয় দেখানো হয়েছে। বীজপুর কাঁচরাপাড়ার পাশাপাশি বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরের ভট্টাচার্য্যপাড়ায় একটি বুথে ভোট পরিদর্শনে গেলে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে বাধা দেওয়া হয়। বাধা দেয় ভাজপার দুষ্কৃতীরা। বিক্ষোভ দেখিয়ে অশান্তি পাকানোর চেষ্টা হয়।
বুথের 100 মিটারের মধ্যে এই ঘটনা ঘটলেও কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল কেন্দ্রীয় বাহিনী। রাজের অভিযোগ, ব্যারাকপুর বিধানসভা এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভোট শান্তিপূর্ণ হচ্ছে তাই অর্জুন সিং এর মদতে বিজেপির দুষ্কৃতিরা গন্ডগোল পাকাচ্ছে। তৃণমূলের অভিযোগ, বাড়িতে কার্যত কন্ট্রোলরুম খুলে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি বীজপুর এবং নোয়াপাড়ায় ভোট লুটের চেষ্টা করছে অর্জুন সিং। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কোনো ভূমিকা নেই।

Post a Comment