গনিখান চৌধুরী বেঁচে থাকলে বাংলায় বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারতো না, কুণাল ঘোষ - The News Lion

গনিখান চৌধুরী বেঁচে থাকলে বাংলায় বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারতো না, কুণাল ঘোষ

 


  দি নিউজ লায়ন;   গনিখান চৌধুরী বেঁচে থাকলে বাংলায় বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারতো না। মনে রাখতে হবে গনিখান সাহেবের সেদিনকার কংগ্রেস  , আর আজকের কংগ্রেস এক নয়। কংগ্রেস আর সিপিএম এরা জোট করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে। আর এই বিজেপিকে রুখতে পারেন একমাত্র তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি । পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের সুভাষ মোড় এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ।


 সোমবার দুপুরে মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরি সমর্থনে রাজ্য তৃণমূলের এক ঝাঁক নেতা-নেত্রীরা এদিনের নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন। কুনাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল নেত্রী সুজাতা খাঁ, প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মানস ভুঁইয়া সহ অন্যান্যরা । এদিন সভামঞ্চে রাজ্য তৃণমূল নেতানেত্রীদের ফুলের তোড়া এবং দলের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, গনিখান সাহেব জীবিত থাকাকালীন এক সময় সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক দিয়েছিলেন। আর সেই সিপিএম এর সঙ্গে জোট করে এখন নির্বাচন লড়ছে কংগ্রেস।


 এদের জন্যই বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দল এরাজ্যে মাথা তুলে দাঁড়াবার সুযোগ পেয়েছে । তাই গনিখান সাহেবের সময়কার কংগ্রেস, আর এখনকার কংগ্রেসের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। জোট করেও কংগ্রেস - সিপিএম এবারের বিধানসভা নির্বাচনে ২০ থেকে ২২ টি আসন পাবে না। সুতরাং এখানে বুঝতে হবে ভোটটা ওদেরকে দিয়ে লাভ নেই । তাতে বিজেপি  সুবিধা করে নিবে। বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । তাই তৃণমূলকে ভোটটা দিন। বিজেপি চাইছে কংগ্রেস ,সিপিএম জোটে ভোট দিলে ওদের সুবিধা হবে। কুনাল ঘোষ আরো বলেন, কংগ্রেস এরাজ্য সরকার গড়ার জায়গা নেই । কাজেই সেই দলকে ভোট দিয়ে আপনাদের ভোটটা কেন নষ্ট করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.