করোনা আক্রান্ত হয়ে মৃত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী - The News Lion

করোনা আক্রান্ত হয়ে মৃত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী

 


দি নিউজ লায়ন;   করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের।  বুধবার রাতে করোনা আক্রান্ত অবস্থায় তাঁকে জঙ্গিপুর হাসপাতালে আনা হয়।তারপর তার প্রবল শ্বাসকষ্ট দেখা দেয়। এমনকি অবস্থার অবনতি হতে থাকায় ওই দিন রাতেই তাঁকে জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। 


ভরতি করা হল একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় রেজাউল হকের। এই মৃত্যুতে প্রশ্নের মুখে সামশেরগঞ্জের নির্বাচন।  ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়। ২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় সামশেরগঞ্জ আসনে নির্বাচন হওয়ার কথা। কিন্তু কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.