সুন্দরবনের লোকালয়ে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল - The News Lion

সুন্দরবনের লোকালয়ে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল

 


দি নিউজ লায়ন;  সুন্দরবনের লোকালয়ে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সজনেখালিতে। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় সুন্দরবন কোস্টাল থানার চরঘেরি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোমর নদীতে শুক্রবার সকালে মাছ ধরছিল কয়েকজন মৎস্যজীবী। আচমকা তারা দেখেন ঝিলা ৪ জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকছে। 


সঙ্গে সঙ্গে  সজনেখালি রেঞ্জে খবর দেন গ্রামবাসীরা। বনকর্মীরা গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলেন। বাঘ আপাতত গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে। কি ভাবে বাঘটিকে ফের জঙ্গলে ফেরানো যায় সে ব‍্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে। আপাতত গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রামে বনকর্মীদের একটি দল রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.