সংক্রমনের বাড়বাড়ন্ত পরিস্থিতিতে অধিক সংখ্যক মানুষকে ভ্যাকসিন প্রেরণের টার্গেট - The News Lion

সংক্রমনের বাড়বাড়ন্ত পরিস্থিতিতে অধিক সংখ্যক মানুষকে ভ্যাকসিন প্রেরণের টার্গেট

 


দি নিউজ লায়ন;  সোমবার থেকে সমস্ত কেন্দ্রে ভ্যাকসিন। পাহাড়ে যাচ্ছে ১০০০ ডোজ। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে দার্জিলিং জেলায়।সমতলে সংক্রমনের পরিস্থিতি পাহাড় অপেক্ষা বেসামাল। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ সমতলের পুর নিগমের আওতায় থাকা ১০টি স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হয়।


 সংক্রমনের দাপটে এই সব কেন্দ্রে সোমবার থেকে অধিক সংখ্যক মানুষকে ভ্যাকিসিন দেওয়ার বিষয়টিকে টার্গেটে রাখা হচ্ছে। নিত্যদিন ১০০ডোজের টার্গেট ইতিমধ্যেই জেলায় প্রায় সমস্ত কেন্দ্র গুলি পূরণ করে ফেলেছে তবে কেন্দ্রের তরফে আসা ভ্যাকসিনের যোগান কম থাকায় তা কিছুটা গতি কমাতে হয়। তবে কোভিডের বাড়বাড়ন্ত পরিস্থিতিতে প্রতিদিন অধিক সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার বিষয়টিতে অধিক গুরুত্ব আরোপ করছে জেলা স্বাস্থ্য দপ্তর। 


সেক্ষেত্রে শনিবার রাতেই কোভিশিল্ড ও কো ভ্যাকসিন ২২,৪০০ ডোজ দার্জিলিং জেলায় এসে পৌঁছে গিয়েছে। যার মধ্যে কোভিশিল্ড বেশী পরিমানে আসছে। কোভ্যাকসিনের পরিমাণ অনেকটা কম। কো ভ্যাক্সিন ৬০০০-৭০০০ডোজ এসে পৌঁছেছে। যে পরিমান দ্বিতীয় ডোজের ক্ষেত্রেই ব্যবহার করতে হবে বলে জানাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। 


 রবিবার পাহাড় ও সমতলের টিকাকরন কেন্দ্র গুলিতে পৌঁছে দেওয়া হয় ডোজ। পাহাড়ের উঠছে ১০০০ডোজ।সোমবার সমতল ও পাহাড় মিলে প্রায় ২৩টি সরকারি টিকাকরন কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। প্রায় ২৩০০০-২৫০০০ডোজ এদিনই দেওয়ার টার্গেট রাখছে জেলা স্বাস্থ্য দপ্তর বলে জানাচ্ছেন ভাগ্যাক্সিন প্রোগ্রাম অফিসার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.