দাসপুরে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - The News Lion

দাসপুরে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;    পশ্চিমমেদিনীপুর জেলার দাসপুর থানার ঘনশ্যামবাটি গ্রামে মঙ্গলবার   সকালে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম শবরী দাস (২৭) । তাঁর বাপের বাড়ির লোকজন অভিযোগ করেছেন তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।


 তাঁর স্বামী সোনার কাজ করেন । ভিন রাজ্যে থাকেন । তাঁকে খবর দেওয়া হয়েছে। তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর অত্যাচার চালাত বলে অভিযোগ করেন মৃতের বাবার বাড়ির লোকেরা।দাসপুর থানার পুলিশ মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 


সেই সঙ্গে কি কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য দাসপুর থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।তবে ওই গৃহবধূর ঝুলন্ত  মৃত দেহ উদ্ধার কে কেন্দ্র করে  দাসপুর থানার ঘনশ্যামবাটি গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.