আজ ফের রাজ্য়ে প্রচারে যোগী আদিত্যনাথ - The News Lion

আজ ফের রাজ্য়ে প্রচারে যোগী আদিত্যনাথ

 


দি নিউজ লায়নঃ  আজ সপ্তাহ শেষে রাজ্যে গেরুয়া ঝড়। আজ ফের রাজ্য়ে প্রচারে যোগী আদিত্যনাথ। প্রথমেই হাওড়ার উলুবেড়িয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন যোগী। যোগীকে দেখতে দলের অগণিত কর্মী-সমর্থক আগে থেকেই ভিড় জমিয়েছিলেন। যোগী যেতেই উঠল জয় শ্রীরাম স্লোগান।  


দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে নিজেও জয় শ্রীরা স্লোগান তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সুসজ্জিত ট্যাবলো দলের প্রার্থী ও নেতাদের সঙ্গে নিয়ে বেশ খানিকটা পথ এগিয়ে চলল গাড়ি। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনদের হাত নেড়ে সাধুবাদ জানালেন যোগী। গাড়িতে থাকা ফুল ছুড়তে থাকেন কর্মীদের উদ্দেশ্যে। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় আজ রঙিন উলুবেড়িয়ার রাজপথ। 


এদিনই হাওড়ার সালকিয়াতেও দলের অপর একটি রোড শোতেও যোগ দেবেন তিনি। সেখানেও দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করবেন যোগী আদিত্যনাথ।  এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও কুলতলিতে দলীয় প্রার্থীদের সমর্থনে এদিন জনসভা করবেন যোগী আদিত্যনাথ।     

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.