ভোটের পরও বিদায়ী বিধায়ক হাজির হলেন ঝড়ে ক্ষতিগ্রস্থের বাড়িতে - The News Lion

ভোটের পরও বিদায়ী বিধায়ক হাজির হলেন ঝড়ে ক্ষতিগ্রস্থের বাড়িতে

 


 দি নিউজ লায়ন;  ভোটের পরও বিদায়ী বিধায়ক হাজির হলেন ঝড়ে ক্ষতিগ্রস্থের বাড়িতে। নির্বাচনীবিধি উঠে গেলেই সাহায্যের আশ্বাস। মাত্র ২০ মিনিটের প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় শিলিগুড়ি শহর। ঝড়ে মেয়ের বিয়ের প্যান্ডেল ও ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় রাজগঞ্জের জামুড়িভিটার নিবাসী বৈদ্যনাথ রায়ের। ২৪ঘন্টার মধ্যেই ডাবগ্রাম ফুলবাড়ি  বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ওই পরিবারের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। 


দীর্ঘ দশ বছর এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। আর এই দীর্ঘ সময়ে যেকোনরকম সমস্যায় সশরীরে হাজির হয়ে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। আর তার ব্যতিক্রম হলো না নির্বাচন শেষের পরও। ঝড়ে বিপর্যস্ত পরিবারটির কথা জানতে  পেরে তার বাড়িতে পৌঁছে যান শুক্রবার তিনি।সেখানে কন্যাদায়গ্রস্থ পিতাকে বৈদ্যনাথ রায়কে আশস্ত করে তিনি বলেন নির্বাচনী বিধি জারি থাকার কারনে তার হাত বাঁধা রয়েছে। 


তিনি চাইলেও আর্থিকভাবে ভেঙে পড়া পরিবারটির কোনো সাহায্য করতে পারছেন না। তিনি বলেন আমি বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী প্রচারে ছিলাম সেখান থেকে শিলিগুড়িতে ফিরি। এখনও বাড়ি যাইনি শিলিগুড়িতে ফিরে সোজা বিপর্যস্ত পরিবারটির সঙ্গে দেখা করতে এসেছি। পরিবারের মেযেটির বিয়ে,তারমধ্যে একটিও ঘর তাদের যা ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার তৃনমূল কর্মী ও প্রধান নিজেদের সাধ্যমত যাতে সুষ্ঠভাবে বিয়েটা সম্পন্ন হয় সে চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.