ভুতনি ব্রিজ নাকি বানিয়েছে মোদি সরকার মালদায় হাস্যকর মিথ্যে কথা শুভেন্দুর - The News Lion

ভুতনি ব্রিজ নাকি বানিয়েছে মোদি সরকার মালদায় হাস্যকর মিথ্যে কথা শুভেন্দুর

 


দি নিউজ লায়ন;   ভুতনি ব্রিজ নাকি তৈরি হয়েছে কেন্দ্র সরকারের উদ্যোগে। মানিকচক বিধানসভায় নির্বাচনী জনসভা করতে এসে ভাজপা নেতা শুভেন্দু অধিকারী মিথ‍্যে কথা বললেন। জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মানুষকে এভাবে বোকা বানানো যায় না । রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা প্রতিশ্রুতি মতোই মানিকচকের ফুলহার নদীর উপর দীর্ঘকায় এই সেতুটি তৈরি হয়েছে । প্রায় ২০০ কোটি টাকা খরচ করেই রাজ্য সরকার ভুতনি সেতুর তৈরির উদ্যোগ নিয়েছিলো। আর এখন নির্বাচনী প্রচারে এসে মানিকচকের মানুষকে বলছে এই সেতু নাকি মোদি সরকারের উদ্যোগে হয়েছে এরকমভাবে ভুল বুঝিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি। 


 কিন্তু এভাবে মানুষের ভোট নেওয়া যায় না। রবিবার দুপুরে মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডলের সমর্থনে ভুতনি এলাকায় নির্বাচনী জনসভা করতে আসেন ভাজপা নেতা শুভেন্দু।  বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্র সরকারের উদ্যোগে মানিকচক থেকে ভুতনি যাবওয়ার ফুলহার নদীর ওপর প্রায় দুই কিলোমিটার এই সেতুটি তৈরি হয়েছিল। কেন্দ্র সরকার টাকা দিয়েছিল বলেই ভুতনি সেতু তৈরি হয়েছে । বিজেপি নেতার এই বক্তব্য হাস্যকর বলেই মনে করছেন জেলা তৃণমূল নেতৃত্ব। মানিকচকের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, শুভেন্দুবাবু যে কথা বলেছেন সেটা সত্যি হাস্যকর। এইরকম বিভ্রান্তিকর কথা বলে মানুষকে বোকা বানানো যায় না ।


 ২০১১ সালে যখন প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা ব্যানার্জি । তার আগে নির্বাচনী প্রচারে মানিকচক এসে মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় আসলে ভুতনি সেতু তৈরি করা হবে।  মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোন সেই সেতু তৈরি হয়েছে। কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই সেতুটি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেই এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হয়েছিল । যা দিয়ে কয়েক বছরের মধ্যেই এই সেতুটি তৈরি হয়েছে।


 দীর্ঘ দুই কিলোমিটার এই সেতু তৈরি হওয়ায় ভুতনির মানুষের জীবন-জীবিকার বদলে গিয়েছে। পাশাপাশি ভুতনি দ্বীপে প্রায় দুই লক্ষ মানুষের বসবাস। সেখানে ভুতনি থানা গড়ে তুলেছেন মুখ্যমন্ত্রী। তৈরি হয়েছে একাধিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র , স্কুল। আর এখন এই উন্নয়ন দেখে বিজেপির কাছে বলার কোনো ইস্যু নেই। তাই ওরা ভুলভাল কথা বলে মানুষের মন পাওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে চিড়ে ভিজবে না। মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে। তাই তৃণমূল নেত্রীর হাত শক্ত করতেই মানুষ ভোট দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.