হূদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূল নেতা - The News Lion

হূদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূল নেতা

 


দি নিউজ লায়ন;   শুরুটা হয়েছিল সেই ১৯৯২ সাল থেকে।আজকের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের নেত্রী, সেই সময়কার তাঁর  সহ যোদ্ধা তথা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের প্রথম সৃষ্টিকর্তা ভগবানগোলার সাগির হোসেন। পেশায় হাই স্কুলের প্রাক্তন এই শিক্ষক কয়েকদিন ধরে মানসিক অবসাদে নিজেকে গৃহবন্দী করে ফেলেন সাগির বাবু। মাস খানেক ধরে হৃদরোগের ভুগছিলেন।সোমবার ভোটের দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা গেলেন তৃণমূলের ওই বর্ষিয়ান নেতা। 


এই ঘটনা শোনার পরই স্থানীয় সাগির হোসেন এর অনুগামী তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে তার পরিবার-পরিজন ও এলাকাবাসী এমনকি বিরোধী দলের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। এহেন বর্ষিয়ান কয়েক দশকের তৃণমূল নেতার রাজনীতিতে উত্থান হয় উল্কা গতিতে। বর্তমানে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতির পদে  ছিলেন বরিষ্ঠ এই নেতা সাগির হোসেন। মৃত ওই তৃণমূল নেতা সাগির হোসেনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,যুব কংগ্রেসের সময় কাল , সেই ১৯৯২ সাল থেকেই মমতা বন্দোপাধ্যায়ের অনুগামী হিসেবে রাজনৈতিক কর্মসূচি পালন করে চলেছেন ভগবানগোলার বাসিন্দা সাগীর হোসেন । 


পরবর্তীতে তৃণমূল গঠনের শুরু থেকেই সাগীর দলের অন্যতম সদস্য ।পুরষ্কার হিসেবে জেলাতে দল পরিচালনার দায়িত্ব পেয়েছেন একাধিক বার । দলের দুর্দিনের কাণ্ডারি সাগীর বিভিন্ন ভাবে দল কে সাহায্য করেছেন । আর শেষ পর্যন্ত দলের এই সৈনিক পৃথিবী ছাড়লেন । তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান বলেন,"সাগির সাহেব আমাদের জেলার কেবল এক বলিষ্ঠ নেতা নন, সজ্জন মানুষ থেকে শুরু করে তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদাবাদের বুকে। তার মৃত্যুতে দলের প্রভূত ক্ষতি হবে এলাকায়"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.