হাওড়ায় রোড শো করলেন অমিত শাহ - The News Lion

হাওড়ায় রোড শো করলেন অমিত শাহ

 


দি নিউজ লায়ন; হাওড়ার ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চামরাইলে রোড শো করলেন অমিত শাহ। বর্ণাঢ্য ওই রোড শো'তে বিজেপি কর্মী সমর্থকদের ভীড় ছিল। অমিত শাহ এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বাংলায় তিন দফায় নির্বাচন হয়ে গিয়েছে। এই তিন দফার নির্বাচনের পর বিজেপি নিশ্চিতভাবে ৬৩ থেকে ৬৮ আসন জিতে তৃণমূল কংগ্রেস, সংযুক্ত মোর্চার থেকে এগিয়ে থাকবে। আজ আমি বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচারে এসেছি। 


 একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়েছি। এখানে রাজীব বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য  মানুষের অদম্য উৎসাহ দেখেছি। আমার পুরো বিশ্বাস রাজীববাবু বিপুল ভোটে জয়লাভ করবেন। ২ মে যখন গণনা হবে বাংলায় ২০০র বেশী আসন নিয়ে বিজেপি সরকার গঠন করবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে হতাশা দেখা যাচ্ছে। 


বক্তব্যের মধ্যে এবং আচরণেও তা দেখা যাচ্ছে। তাঁর হতাশাই বলে দিচ্ছে বিজেপি সরকারে আসছে। বাংলার জনতা যেভাবে মোদীজির প্রতি বিশ্বাস করে সোনার বাংলা গড়তে যেভাবে সমর্থন করছেন  আমার পুরো ভরসা বাকি দফার নির্বাচনে এইভাবেই বিপুল ভোটে এগিয়ে থেকে ২০০র বেশী আসনে আমরা জয়লাভ করব। অন্যদিকে, এদিন মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর সমর্থনেও রোড শো করেন অমিত শাহ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.