দেশে জরুরি ভিত্তিতে আরও কয়েকটি করোনা টিকাকে ছাড়পত্র দেওয়ার দাবি জানালেন সোনিয়া গান্ধী
দি নিউজ লায়ন; দেশে জরুরি ভিত্তিতে আরও কয়েকটি করোনা টিকাকে ছাড়পত্র দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন সোনিয়া গান্ধী। এই চিঠিতে সোনিয়া গান্ধী লিখেছেন, ‘‘একদিকে যেমন দেশীয় টিকার উত্পাদন ক্ষমতা বাড়াতে হবে, তেমনি আর দেরি না করে জরুরি ভিত্তিতে ভ্যাকসিনের অনুমোদন দেওয়াও বুদ্ধিমানের কাজ হবে।
টিকা দেওয়ার জন্য কেবলমাত্র বয়সকেই বিবেচনা না করে প্রয়োজনের দিকটি নিয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। একইভাবে যে রাজ্যে সংক্রমণ বেশি ছড়িয়েছে সেখানে টিকাকরণ প্রসারিত করতে পৃথক পরিকল্পনা রাখা উচিত।’’
কংগ্রেস-শাসিত রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সেরেছেন সোনিয়া গান্ধী। করোনা মোকাবিলায় আরও কী কী করণীয় তা নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন তিনি।

Post a Comment