ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য
দি নিউজ লায়নঃ ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। ২০২১-র ভোট ঘিরে যখন বামেরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
চিকিৎসকরাই তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময়ও পেরিয়ে গিয়েছে। অগত্যা একুশের বিধানসভা নির্বাচনে আর ভোটই দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই প্রথমবার তিনি ভোট দিতে পারলেন না।

Post a Comment