কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারে রক্তাক্ত ভোটার - The News Lion

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারে রক্তাক্ত ভোটার

 


দি নিউজ লায়নঃ   বাড়িতে বসে খাওয়ার সময় ভোটারদের মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পাঁচলা বিধানসভার জয়রামপুরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারে বেশ কয়েকজন আহত হয়েছে।


স্থানীয় সূত্রে খবর শনিবার দুপুরে পাঁচলা বিধানসভার জয়রামপুর কুশডাঙা প্রাথমিক বিদ্যালয়ের ১৮৫ নং বুথের ২০০ মিটারের বাইরে তৃণমূল কর্মীরা ক্যাম্প অফিস করেছিল। অভিযোগ এদিন দুপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে আচমকা লাঠি চার্জ শুরু করে। এমনকি বাড়িতে ঢুকে নিরীহ ভোটারদের মারধরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ঘটনায় ৪ জন আহত হয়েছে। ঘটনা সম্পর্কে আহত আক্রম লস্কর অভিযোগ করেন এদিন দুপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমার বাড়িতে ঢুকে আমাকে বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারে। আমার মাথা ফেটে যায়। আক্রমের অভিযোগ দুপুরে খাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমাদের মারধর করে এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য হুমকি দিতে থাকে।


বিষয়টি নিয়ে পাঁচলার প্রাথী গুলশান মল্লিক জানান শনিবার সকাল থেকেই প্রায় ৫০ টি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তান্ডব চালিয়েছে। ভোটারদের মারধরের পাশাপাশি বিজেপিতে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করেছে। তিনি জানান বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.