আজকের রাজনীতির সঙ্গে আমি খাপ খাওয়াতে পারছি না'', দেব
দি নিউজ লায়ন; "আজকের রাজনীতি বড্ড জটিল, আমি খাপ খাওয়াতে পারছি না'', মঙ্গলবার বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সপ্তর্ষী বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে প্রচারে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ দেব। বক্তব্য দিতে গিয়ে দেব বলেন,‘‘মানুষের সুখ -দুঃখে পাশে থাকবে এমন সরকার ক্ষমতায় থাকা উচিত। বিশ্বাস করুন আজকের রাজনীতি একদম আলাদা হয়ে গিয়েছে। তাই দিদি যদি আমাকে এই নির্বাচনে প্রার্থী হতে বলতেন, আমি হতাম না। কারণ আজকের রাজনীতি বড্ড জটিল।
আমি খাপ খাওয়াতে পারছি না, বুঝেই উঠতে পারছি না এটা কিসের নির্বাচন? অভিনেতার মতে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। "ভোট নেওয়ার জন্য হিন্দু নেতারা হিন্দুদেরকে বলছে আপনারা সুরক্ষিত নন, আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদের সুরক্ষিত রাখব। মুসলমানদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আমার মাথায় আসছে না, তবে কে সুরক্ষিত আছে এই দেশে? হিন্দু-মুসলমান দু'পক্ষই যদি বলেন, কেউ সুরক্ষিত নন, তাহলে কারা সুুরক্ষিত? ভাবুন! আসলে আমাদের দেশে সুরক্ষিত সেই নেতারা, যাঁরা সবাইকে বোকা বানিয়ে ভোট নিয়ে যান। হিন্দু-মুসলিম লড়াই বাঁধান।''
আজ আমি সাধারণ মানুষের তরফ থেকে দু'পক্ষের নেতাদের জিজ্ঞেস করছি, যখন আপনাদের প্রয়োজন ছিল কোথায় ছিলেন? সেইসময় তাঁরা কেন ছিলেন না বলুন তো! তখন নির্বাচন ছিল না, যদি থাকতেন, তাহলে তাঁরা ভোট চাইতে ঠিক পৌঁছেই যেতেন। আমি মনে করি, কাউকে ছোট না করে আমরা আমাদের কিছু কাজের কথা বলব। বিরোধী দল তাদের কিছু কাজের কথা বলবে। আর আপনাদের যে দলকে পছন্দ আপনারা তাদেরকেই বেছে নেবেন।
Post a Comment