63 থেকে 68 আসনে জিতে গিয়েছি, ডোমজুড়ে অমিত শাহের দাবি - The News Lion

63 থেকে 68 আসনে জিতে গিয়েছি, ডোমজুড়ে অমিত শাহের দাবি

 


দি নিউজ লায়ন; বাংলায় যে তিন দফা ভোট হয়েছে তাতে ভাজপা 63 থেকে 68 টি আসনে জিতে গিয়েছে হাওড়া ডোমজুড় এ এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অমিত শাহ। রোড শো শেষে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন তিনি। 


মধ্যাহ্নভোজনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বাংলায় তিন দফায় ভোট হয়েছে তাতে ভাজপা কমপক্ষে 63 থেকে 68 টি আসনে জিতবে এবং দু'শোর বেশি আসনে জয়লাভ করে সরকার গড়বে। যদিও শাহ এই দাবি করলেও তার পাশে দাঁড়িয়ে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়কে তেমন আত্মবিশ্বাসী দেখায়নি। একেতো ডোমজুড়ে রোড শোয়ে সেভাবে ভিড় করাতে পারেননি তিনি। জয় নিয়ে ভয়ঙ্কর রকম অনিশ্চয়তায় রয়েছেন। 


তার ওপর অমিত শাহ যা বলেছেন তাতে নিঃসন্দেহে তার রক্ত চাপ বাড়ছে সেটা তার শরীরী ভাষা দেখেই স্পষ্ট এদিকে অমিত শাহ যে দাবি করছেন তা নিতান্তই কার্যত হেরে যাওয়া ভাজপা নেতাকর্মীদের কিছুটা উজ্জীবিত করার দাওয়াই হিসেবেই দেখছে তৃণমূল এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন দিল্লিতে নির্বাচনের সময় অমিত শাহ দাবি করেছিলেন 70 টি আসনে জিতবেন তিনি কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় ভাজপা আট টি আসন পেয়েছে বাংলার ক্ষেত্রেও তাই হবে যা বলছেন তার ঠিক উল্টোটা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.