ভোট দিয়ে কি বললেন অভিষেক
দি নিউজ লায়ন; আজ সপ্তম দফা ভোট। এই দিন সাতসকালে ভবানীপুরের মিত্র ইনস্টিউশনে ভোট দিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ' আমি খুবই আত্মবিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ই ক্ষমতায় ফিরছেন।বিগত দফার ভোটে আমি যা জানতে পেরেছি, তাতে আমরাই জিতছি। লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেছি, রাজ্যের স্পন্দন অনুভব করতে পারছি'।
তাঁর কথায়, 'অনেক কটা দফা হয়ে গিয়েছে। আজ আমরা সপ্তম দফায় এসে হাজির হয়েছি। ২৩০ আসনে ভোট নির্বাচন হয়ে গিয়েছে। আমি আমার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে যা জানতে পারছি, সেই ফলাফলে আমি অনেকটাই আত্মবিশ্বাসী। তৃণমূল আবারও জিতছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফিরে আসছে ২ থেকে ৩ শতাংশ সংখ্যা গোরিষ্ট আসনে।
আমি আশ্বস্ত করতে পারি, আমরাই জিতছি। এখন শুধু সংখ্যা বাড়ানোর দফা। কীভাবে আমাদের আসন বাড়ানো যায় সে দিকেই নজর থাকছে। গণদেবতা মানুষের ওপর আমাদের আস্থা রয়েছে'। এর আগেও অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একই ধরনের দাবি করেছিলেন। এছাড়াও এদিন তিনি অভিযোগ করেন, করোনায় মানুষ মারা যাচ্ছে আর নির্বাচন কমিশন একটি দলকে সুবিধা করে দিতে ৮ দফায় নির্বাচন করাচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কেন্দ্র করোনা পরিস্থিতিকে গুরুত্ব না দেওয়াতেই বর্তমানের পরিস্থিতি।

Post a Comment