করোনার জেরে বন্ধ শাহরুখ অভিনীত ‘পাঠান’-এর শুটিং - The News Lion

করোনার জেরে বন্ধ শাহরুখ অভিনীত ‘পাঠান’-এর শুটিং

 


দি নিউজ লায়ন;  রুপোলি পর্দাথেকে লম্বা ‘ ব্রেক ‘ নেওয়ার প্রায় তিন বছর পর আবার শাহরুখ খানের বড়ো পর্দায় প্রত্যাবর্তনের খবর এলো ! কিন্তু আবার করোনা গ্রাফের উচ্চতার জন্য বন্ধ হয়ে গেল সেই ছবি।     মানে বুঝতেই পারছেন,আমরা কথা বলছি,শাহরুখ খানের আসন্ন ছবি ‘পাঠান’ নিয়ে।  সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছিল ২০২০-র নভেম্বর মাসে। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন ডিম্পেল কাপাডিয়া , দীপিকা পাড়ুকোন ও জন অ্যাব্রাহাম। 


সূত্রের খবর, ছবিতে অতিথি শিল্পী রূপে হাজির থাকছেন ‘ টাইগার ‘ রুপী সলমন খানও। এমনকি ছবির ক্লাইম্যাক্সে শাহরুখের সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশন ও তাক লাগিয়ে দেওয়া সব স্টান্ট করতেও দেখা যাবে ‘ টাইগার ‘ অর্থাৎ সলমন খানকে। জোরকদমে শ্যুটিংও চলছিল সেই ছবির।কিন্তু আপাতত সেসব বন্ধ। কারণ বাঁধ সাঁধলো,করোনা প্রকোপ।শুধু মহারাষ্ট্রে নয়,বর্তমানে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্ৰমণ।তার মধ্যে মুম্বইয়ের অবস্থা তো ভয়াবহ।


আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মুম্বইয়ে লকডাউন। জারি রয়েছে নাইট কার্ফুও। বাধ্য হয়েই ‘ পাঠান ‘ এর শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। কারন এই ছবির ইউনিটে প্রতিদিন কম করে ২৫০জন কলাকুশলী কাজ করতেন। এই পরিস্থিতিতে এত জন কলাকুশলী নিয়ে কাজ করার ঝুঁকি নিতে চাইছে না প্রযোজনা সংস্থা। তাই আপাতত বন্ধ রাখা হল শাহরুখ অভিনীত এই ছবি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.