ভোট দিতে যাওয়ার সময় এক দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে - The News Lion

ভোট দিতে যাওয়ার সময় এক দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ    ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল সমর্থক এক দম্পতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাচল থানার খুরিয়াল এলাকায়। প্রকাশ্য রাস্তায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গৃহবধূর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। প্রতিবাদ করাতেই তার স্বামীকে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। 


তৃণমূল দল করার কারণেই তাদেরকে পরিকল্পনা করে এই হামলার চালিয়েছে বলে অভিযোগ ওই দম্পতির। রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে স্থানীয় বাসিন্দারা ওই দম্পতিকে উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দম্পতির নাম আজাদ আলী (২৮) এবং সোহাগী বিবি (২০)। তাদের বাড়ি চাচল থানার খুরিয়ালি এলাকায় ।


 এদিন চাচল বিধানসভা কেন্দ্রে ১৪৩ নম্বর বুথে ওই দম্পতি ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় খুরিয়ালি স্ট্যান্ডের কাছে প্রকাশ্য রাস্তায় কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ওই দম্পতির ওপর হামলা চালায়। তাদেরকে একাধিক জায়গায় আঘাত করা হয় বলে অভিযোগ। চাচলের তৃণমূল প্রার্থী নিহার ঘোষ জানিয়েছেন, এরকম ভাবেই কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা অনেক জায়গায় আমাদের দলের কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। ভোট দিতে যেতে বাধা দিচ্ছে। পুরো বিষয়টি আমরা নির্বাচন কমিশনের নজরে এনেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.