খয়েরডাঙ্গায় বুদ্ধিমান দোর্জির তিন তিনটে ঘরে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিল দাঁতাল - The News Lion

খয়েরডাঙ্গায় বুদ্ধিমান দোর্জির তিন তিনটে ঘরে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিল দাঁতাল

 


দি নিউজ লায়ন;  নাগরাকাটা ব্লকের সুলুকাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরডাঙ্গায় বুদ্ধিমান দোর্জি নামে এক ব্যক্তির বাড়িতে ভোর তিনটে নাগাদ গরুমারা জঙ্গল থেকে এসে হানা দেয় বুনো হাতির দল। এদিন তারা প্রথমে বুদ্ধিমান দোর্জির রান্না ঘরে ঢোকে। সেখানে মজুত ডাল, ডালা, আনাজপাতি সাবাড় করে দেয়। আওয়াজ শুনেই বুদ্ধিমান বুঝতে পারেন, হানা দিয়েছে হাতি। 


কোনওক্রমে পেছনের দরজা দিয়ে পরিবারকে নিয়ে পালিয়ে বাঁচেন তিনি। আধ ঘণ্টারও বেশি সময় ধরে তান্ডব চালিয়ে জঙ্গলে ফিরে যায় হাতির দল। কিন্তু বুদ্ধিমানবাবুর রান্না ঘর সহ মোট তিনটি ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যায়। খবর পেয়েই বুদ্ধিমানবাবুর ঘরে এসে সবকিছু দেখে বন দফতরের কর্মীরা। এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়ে যান তারা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.