শীতলকুচি নিয়ে দিলীপ-রাহুলদের তোপ দাগলেন নুসরত
দি নিউজ লায়ন; পঞ্চম দফা ভোটের আগেও শীতলকুচি নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিজেপি নেতারা। বসিরহাটে ভোট প্রচারে গিয়ে সাংসদ নুসরত জাহান দিলীপ ঘোষদের মন্তব্যের কড়া সমালোচনা করেন।
তিনি নাম না করেই বলেন, শীতলকুচির ঘটনা নিয়ে বিজেপি নেতারা যা বলছেন তা অত্যন্ত ভয়ঙ্কর। এক জন জনপ্রতিনিধির এই ধরনের মন্তব্য করা একেবারেই উচিত নয়। এতে রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে।

Post a Comment