আরামবাগে তৃণমূল প্রার্থীকে বাঁশ লাঠি নিয়ে তাড়া করে সিপিএম- দুষ্কৃতীরা
দি নিউজ লায়ন; পুড়শুড়া খানাকুলের মত একটি ছবি আরামবাগে বামের ভোট লুট পাট খেতে গিয়ে এখানে হামলার মুখে পড়তে হয় তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে। তৃণমূল প্রার্থীকে বাঁশ লাঠি নিয়ে তাড়া করে সিপিএম- দুষ্কৃতীরা। 263এ বুথে সুজাতার মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়। কোনো ক্রমে তার দেহরক্ষী তাকে গ্রাম থেকে বের করেন। সুজাতার গাড়ি ভাঙচুরের চেষ্টা হয়।
এই সময় অবশ্য একজন কেন্দ্রীয় বাহিনীর জবান্বা নিরাপত্তারক্ষীকে ঘটনাস্থলের আশপাশে ও দেখতে পাওয়া যায়নি। ২৫৭, ২৫৮, ২৫৯, ২৬০,২৬১,২৬২,২৬৭, ২৭০ নম্বর বুথে অভিযোগ রীতিমতো বুথের দখল নিয়েছে বিজেপি কর্মীরা। অভিযোগ উঠছে তৃণমূলের এজেন্টদের মারধর করে বাড়ি পাঠিয়ে দেওয়ার।
আরামবাগের ২৯৩ নং বুথে গত রাতেই তৃণমূলের পোলিংকে মারধর করে বুথে যেতে না করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে তৃণমূল সূত্রে অভিযোগ । একই ধরনের অভিযোগ এসেছে গৌরহাটির ২৫৭. ২৫৮, ২৫৯, ২৬০ নং বুথ থেকেও। কোথাও কোথাও নিরাপত্তাহীনতায় বুথে বসতে ভয় পাচ্ছেন তৃণমূল কর্মীরা বলেও খবর। এই গৌরহাটিতে তৃণমূল সভাপতি পলাশ রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।

Post a Comment