করোনা আক্রান্ত বলিউডের বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর
দি নিউজ লায়ন; করোনা আক্রান্ত রণধীর কাপুর। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি তার সঙ্গে কয়েক বার জ্বর আসে। তারপরেই বৃহস্পতিবার তার কোভিড পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রণধীর কাপুরের চিকিৎসা করছেন ডাঃ সন্তোষ শেঠি। রণধীরের শারীরিক তেমন কোনো অস্বস্তি নেই। মৃদু জ্বর থাকলেও শ্বাসকষ্ট জনিত কোন সমস্যা নেই। রণধীর নিজেই একথা জানিয়েছেন। তিনি বলেন, আমি ভালো আছি। আমার কোন অক্সিজেন সাপোর্ট বা আইসিইউ-র প্রয়োজন পড়েনি। এমনকি রণধীরের চিকিৎসারত ডাক্তারও জানিয়েছেন অভিনেতা শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। চিন্তার কোন কারণ নেই।

Post a Comment