অবৈধ ভাবে বালি পাচারের অভিযোগে গ্রেফতার ৩ - The News Lion

অবৈধ ভাবে বালি পাচারের অভিযোগে গ্রেফতার ৩

  


দি নিউজ লায়ন;    জাল সি ও বানিয়ে অবৈধ ভাবে বালি পাচার হচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি র ভসরা ঘাট এলাকায় । শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলদার এসডি পি ও  র নেতৃত্বে পুলিশ কর্মীরা  অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বালি খাদানের  মালিক আতাউর রহমানের ছেলে সহ আরো দুজনকে।পুলিশ মোট তিন জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।


আতাউর রহমান এর বিরুদ্ধে অভিযোগ জাল সি ও বানিয়ে দিনের পর দিন বেআইনি ভাবে বালি পাচার করছে।সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই ভাবেই জাল সিও দিও আতাউর রহমান বালি পাচার করছিল বলে অভিযোগ।পুলিশ জাল সিও সমেত বালি ভর্তি ট্রাক  থেকে উদ্ধার করে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 


বিধানসভার নির্বাচনে  আধিকারিকরা ব্যাস্ত থাকার সুযোগ নিয়ে আতাউর রহমান জাল সিও বানিয়ে বালি পাচার করতেন রমরমিয়ে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।অবশেষে পুলিশ জাল সিও সহ তিনজনকে গ্রেফতার করায় বাকি অপরাধীরা ও ধরা পড়বে বলে স্থানীয় বাসিন্দারা আসা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.