দারকেশ্বর নদের চর থেকে উদ্ধার বহু প্রাচীন এক শিলা মূর্তি - The News Lion

দারকেশ্বর নদের চর থেকে উদ্ধার বহু প্রাচীন এক শিলা মূর্তি

 



দি নিউজ লায়ন;  বাঁকুড়ার দারকেশ্বর নদের তপোবন ঘাট থেকে উদ্ধার হল বহু প্রাচীন একটি শিলা মূর্তি। আজ সকালে দারকেশ্বর নদের ওই ঘাটে স্থানীয় বাসিন্দারা বালি তোলার সময় আচমকাই বালির তলা থেকে ওই মূর্তি বেরিয়ে আসে। এরপরই গ্রামবাসীরা স্থানীয় ওন্দা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। চার ফুটের এই মূর্তিটির শরীরে উপবীত ও বনমালা বেষ্ঠিত রয়েছে। 


মূর্তির চারটি হাতের মধ্যে একটি হাত ভেঙে গেলেও বাকি তিনটি হাতে শঙ্খ,  চক্র ও পদ্ম আয়ুধ রয়েছে। মূল মূর্তির চারিদিকে খোদিত রয়েছে বেশ কয়েকটি সম মূর্তি। যা দেখে বিশেষজ্ঞদের ধারনা মূর্তিটি  বিষ্ণুর বামন অবতারের মূর্তি। গবেষকদের দাবি মূর্তিটি সম্ভবত খ্রীস্টিয়  চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে খোদিত হয়েছিল। যে পাথরে এই মূর্তিটি খোদিত হয়েছিল তা স্থানীয় পাথর নয় বলেই ধারণা গবেষকদের।


 গবেষকদের ধারণা আজ থেকে দেড় হাজার বছর আগে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের একাংশে পাওয়া ইয়েলো ক্লোরাইট পাথর খোদাই করে এই মূর্তি তৈরী করা হয়েছিল। কিন্তু সেই মূর্তি দ্বারকেশ্বরের নদী গর্ভে কিভাবে এল তা অবাক করেছে অনেককে। গবেষকদের দাবি আজ থেকে দেড় হাজার বছরের বহু আগে থেকেই দ্বারকেশ্বর নদের দু তীরে এক উন্নত সভ্যতা গড়ে উঠেছিল।  যে সভ্যতার সঙ্গে বানিজ্যিক কারনে নিবীড় সম্পর্ক গড়ে উঠেছিল উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ন অংশের সঙ্গে। এই মূর্তি উদ্ধার সেই সম্পর্কের দলিল বলে দাবি গবেষকদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.