রবীন্দ্রনাথ ঘোষর মাথায় হেলমেট কেন? - The News Lion

রবীন্দ্রনাথ ঘোষর মাথায় হেলমেট কেন?

 


দি নিউজ লায়নঃ   বার বার আধা সেনার বাধার মুখে পড়তে হলো রবীন্দ্রনাথ ঘোষকে। নাটাবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ শনিবার ভোর  ছটার সময় বাড়ি থেকে বের হোন। তখন তার মাথায় হেলমেট। মাথায় হেলমেট কেনো? জিগেস করতেই বললেন, বিজেপির হার্মাদরা প্রার্থীদেরও ছাড়ছে না। গত তিন দফার নির্বাচনে প্রমান পেয়েছি। হার নিশ্চিৎ জেনে ওরা মাথা লক্ষ করে আক্রমণ করছে। তাই প্রাণ বাঁচাতে হেলমেট। এর পরেই সোজা তার বিধানসভা কেন্দ্র নাটাবাড়ীর একের পর এক বুথ ঘুরে বেড়ান। 


কথা বলেন বুথ কর্মী ও পোলিং এজেন্টদের সাথে। পোনে আটটার নাগাদ তিনি তার বুথে গিয়ে ভোটও দেন। এর পর থেকেই রবীন্দ্রোনাথবাবু কে একাধিক বাধার মুখে পড়তে হয় চিলাখানা হাইস্কুলের বুথে শুকতেই দেখেন প্রখর রোডের কারণে লাইনে দাঁড়ানো এক মহিলা মাথা গুড়ে পরে গেছে। তাকে জল দিয়ে হাসপাতাল পাঠান। এর পরের বুথে ঢুকতে গিয়ে আধা সেনার বাধার মুখে পড়েন। আধা সেনা বলেন তাকে বুথে ঢুকতে দেবে না। এতেই বাক বিতণ্ডা শুরু হয়ে যায়। এক প্রকার জোর করেই তিনি বুথে ঢোকেন। 


সেখান থেকে বেরিয়ে আরো কয়েকটি বুথ ঘোরেন। ফোনেই অভিযোগ আসে। উত্তর জায়গীর চিলাখানা জিপির ২৩ নম্বর বুথে প্রচুর সংখ্যালঘুদের আটকে রেখেছে বিজেপি। ভোট দিতে আসতে দিচ্ছে না। রবীন্দ্রনাথবাবু খবর পেয়েই জেলা নির্বাচনি আধিকারিক কে ফোন করে অভিযোগ করেন। কিছুক্ষনের মধ্যে তিনি সেই বুথে গিয়ে বসে পরেন। 


পরে পুলিশ এসে বিজেপির হতে আটকে থাকা সংখ্যালঘুদের উদ্ধার করে বুথে নিয়ে আসেন। তার পরেই রবিবাবু সেখান থেকে বেড়িয়ে তিনি কয়েকটি বুথ ঘুরে যান ৩১ এর এ বুথে। সেখানেও ফের আধা সেনার বাধার মুখে পড়েন তিনি। বুথে ঢুকতে আটকে দেওয়া হলো রবীন্দ্রনাথ ঘোষ কে। সেখানেই আধা সেনা বাহিনী বাক বিতণ্ডায় জড়িয়ে পরে রবিবাবুর সাথে। অভিযোগ করে রবিবাবু বলেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। তারা প্রার্থী কে আটকাতে পারে না। আমি ছয় বারের প্রার্থী কখনো এমনটা দেখিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.