এই গরমে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু আম পোড়ার সরবত
দি নিউজ লায়ন;
উপকরণ:
কাঁচা আম,
এক টেবিল চামচ বিট লবণ,
ধনে পাতা কিছুটা,
কাঁচা লঙ্কা, ৩ টি
চিনি পরিমাণ মতো,
সামান্য কালো জিরা,
১ টেবিল চামচ পাতি লেবুর রস,
ফ্রিজের ঠান্ডা জল।
প্রণালি:
প্রথমেই ব্লেন্ডারে ধনে পাতা ও কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার গ্যাস জ্বালিয়ে ৩ টি কাঁচা আম গ্যাসের আগুনে ভালো করে পুড়িয়ে নিন। আম গুলো একটু ঠাণ্ডা হয়ে গেলে এক বাটি জলে আম গুলি কিছুক্ষণ ডুবিয়ে হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিন । এবার হাত দিয়ে চেপে আম থেকে আটি আলাদা করুন। এবার আলাদা করা আম গুলি ব্লেন্ডারে দিয়ে দিন।
ধনে পাতা ও লঙ্কার মিশ্রণ ব্লেন্ডারে ঢেলে দিন। এবার এক টেবিল চামচ বিট লবণ, পরিমান মতো চিনি, সামান্য কালোজিরা ও এক টেবিল চামচ পাতিলেবুর রস ও ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলেই আপনার আম পোড়া সরবত সম্পূর্ন তৈরী নয়। এবার গ্লাসে বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Post a Comment