ঝাড়গ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮,মৃত ১
দি নিউজ লায়ন; পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ঝাড়গ্রামে । রাজ্য স্বাস্থ্য দপ্তরের বলেটিন অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৮ জন ।এরমধ্যে ঝাড়গ্রাম করোনা হাসপাতালে ভর্তি রয়েছেন দশজন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা ঝাড়গ্রাম শহরের দে,জ মেডিকেল ওষুধ দোকানের মালিক ৬৮ টি বছর বয়সী স্বরূপ দে বৃহস্পতিবার রাত্রি এগারোটা নাগাদ করোণা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যায়।
ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার জন্য আবেদন জানিয়েছে এবং প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ হাটে-বাজারে মাস্ক ব্যবহার না করে ঘুরে বেড়াচ্ছে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানার পুলিশের পক্ষ থেকে করোনা নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করার কাজ শুরু করেছে ।
ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে দে,জ মেডিকেল এর কর্ণধার স্বরূপ দে করোনা সংক্রমনে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত এগারোটার সময় কোলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যায়। তার মৃত্যু সংবাদ ঝাড়গ্রাম শহরে পৌঁছানোর পর ঝাড়গ্রাম শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে। তিনি ঝাড়গ্রাম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে আসে।তাই করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় ঝাড়গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Post a Comment