হাত বাধা অবস্থায় এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার - The News Lion

হাত বাধা অবস্থায় এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;    হাত বাধা অবস্থায় এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার পরানপুর এলাকায়। রাতেই ওই গৃহবধূর রক্তাক্ত মৃতদেহটির উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। পাশাপাশি এই ঘটনায় মৃত গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম,স্মৃতি মণ্ডল(২৮)। তার স্বামী পঙ্কজ মণ্ডল। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ফতেপুর এলাকায়। মঙ্গলবার গভীর রাতে তার বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রতুয়া-২ ব্লকের আড়াইডাঙ্গার রাজ্য সড়কের ধারে আমবাগানে ওই গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চাকু এবং মোবাইল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মালদা শহর থেকে হরিশ্চন্দ্রপুর ফিরছিলেন স্বামী স্ত্রী ও তাদের ৫ বছরের পুত্র সন্তান।


 রাতেই ওই গৃহবধূর স্বামী পঙ্কজ মণ্ডল থানায় জানিয়েছেন কয়েকজন দুষ্কৃতী দুটি বাইকে করে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে খুন করে। আমার চিৎকার চেচামেচি করাতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর রাতে খবর দেওয়া হয় পুখুরিয়া থানায়। এদিন রাতেই খবর পেয়ে স্মৃতি মণ্ডলের দেহ উদ্ধার করে পুলিশ।পুলিশের অনুমান স্বামী-স্ত্রীর বসাচার কারনে খুন হতে পারে ওই গৃহবধূ। 


পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী জানিয়েছেন, মৃতদেহটি ময়না তদন্তের জনা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে স্বামী পঙ্কজ মণ্ডলকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত মহিলার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে। পাশাপাশি ওই মহিলার হাত বাঁধা অবস্থায় ছিল। এই খুনের ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে । 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.